২৪ জুলাই ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১৬:১৩

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে নিজের হাসি, বিষণ্নতা আর যন্ত্রণা দূরে রাখতে সাহায্য করবে। প্রাণের বন্ধু কী মনে করেন তা জানতে পারবেন। সপ্তাহের মাঝদিকে দুর্ঘটনা, সামান্য কাটা বা আঘাত ও ক্ষত হওয়ার সম্ভাবনা আছে। তাই ধারালো কিছু হাতে নেওয়ার সময়, যানবাহনে চলার সময় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে সফর ও আনন্দদায়ক ভ্রমণ লাভদায়ক ও শিক্ষামূলক হবে। দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা হলে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষেণের অভ্যাস উপকারী হবে।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ভালোবাসার ছলনা আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। কাজের ফাঁকে যতটা সম্ভব বিশ্রাম নিন। খাওয়া দাওয়া ও পান করার সময় সাবধান হোন। সপ্তাহের মাঝদিকে শারীরিক অন্তরঙ্গতা সঙ্গীর সঙ্গে শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। কারও কারও ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে পাওয়া ফোন, সময়টি সফল করে তুলবে। সপ্তাহের শেষদিকে প্রবীণদের ছোটখাট দুর্ঘটনার থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ রোগ নিরাময় দীর্ঘ ও ধীর প্রক্রিয়া হতে পারে। শুধুমাত্রা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কোনো পুরানো বন্ধু ফোন করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। প্রেমের সম্ভাবনা আছে তবে কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটাতে পারে, যা সার্বিক সম্পর্ককে নষ্ট করতে পারে। সপ্তাহের মাঝদিকে উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে, দুশ্চিন্তা চিন্তাশক্তির প্রতিদ্বন্দ্বী হচ্ছে। কাজ ও ঘরের কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে। সপ্তাহের শেষদিকে সঙ্গী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের ‘রিওয়াইন্ড’ বোতাম চাপবেন। খারাপ মেজাজ সঙ্গীর কিছু চমকপ্রদ জিনিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আত্মীয়রা অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও আপনার কাছে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে। নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে, সময়টি কাজে লাগতে পারেন। সপ্তাহের মাঝদিকে যারা ভালোবাসার মানুষটির সঙ্গে ছুটি কাটাচ্ছেন, তারা একটি স্মরণীয় সময় পাবেন। একই স্থানে দাঁড়িযে প্রেম একটি নতুন বিশ্বে সঞ্চারণ করবে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্য হল আসল সম্পদ, স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন। এমন কোনো কাজ কর্মে নিযুক্ত হোন, যা উৎসাহব্যঞ্জক ও ভারমুক্ত রাখবে।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আত্মীয়দের সঙ্গে দেখা করে, সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রত্যেকে বন্ধু হতে চাইবে। আর আপনিও তা স্বীকার করে খুশি হবেন। বন্ধু ও পরিবারের সদস্যরা ভালোবাসা ও সহায়তা প্রদান করবে। সপ্তাহের শেষদিকে খুবই আবেগ প্রবণ সিদ্ধান্ত নিতে মাথা ঠান্ডা রাখতে হবে। একটি হৃদয়কে, ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। এটা প্রেমে সৌভাগ্যের সময়।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে এমন পরিবর্তন করুন, যা আপনার উপস্থিতিকে উন্নত করে আর সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। বেশিরভাগই অপ্রত্যাশিত উপার্জন হবে। নতুন উদ্যোগগুলো লোভনীয় হবে। ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুত দেবে। সপ্তাহের মাঝদিকে চমকে দিয়ে, ভাই-বোন আপনাকে উদ্ধার করতে আসবে। একে অপরকে খুশি করার জন্য প্রয়োজন ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করা। সপ্তাহের শেষদিকে বন্ধু হারানোর সম্ভাবনা বেশি হওয়াতে সতর্ক থাকুন। আয়েস করার জন্য ঘনিষ্ট বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু সময় কাটান। বন্ধু ও পরিবারের সহায়তায় নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সঙ্গে এগোবেন।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। এসময় কেবল মাত্র জরুরি জিনিস কিনুন। শক্তিতে পরিপূর্ণ থাকবেন। আর অসাধারণ কিছু করতে পারেন। সপ্তাহের মাঝদিকে অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আর্থিকভাবে এটি একটি সফল সময় হবে। সপ্তাহের শেষ দিকে ইতিবাচক অনুভূতিগুলো গ্রহণে উৎসাহিত করুন। তাহলে মনও ইতিবাচকভাবে সাড়া দেবে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আনন্দ প্রদান করা আর অতীত ভুলের কারণে ক্ষমা করার জন্য জীবন সুন্দর হয়ে উঠবে। বন্ধু বান্ধবদের সঙ্গে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে। তবে সেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না। সপ্তাহের মাঝদিকে কল্যাণকর সময়, কারণ সব বিষয় অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে। আর জগতের শীর্ষে থাকবেন। এমন কিছু পেতে পারেন, যা চমকে দেবে। সপ্তাহের শেষদিকে আর্থিকভাবে একটি সুন্দর সময় হবে। জনপ্রিয়তা বাড়বে আর অনুষ্ঠানে প্রশংসাকারীরা ঘিরে রাখবে। প্রচেষ্টা আকস্মিক লাভ এনে দেবে। পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে নিজের প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে সবাই আপনাকে চিনতে পারবে। সামাজিক ও ভালোবাসাময় জীবনে অনেক উৎসাহ পাবেন। প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছায় ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়বেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। টাকা পয়সা লাভ প্রত্যাশা মাফিক হবে না। সপ্তাহের শেষদিকে দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করা জন্য্ একটি আদর্শ সময়। যতটা চান, ততখানি আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত সময়। সামনে হয়ত অনেক কিছু এগিয়ে আসবে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে, এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। যদি অনেকদিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রমা করেন, তবে এটি সত্যিই ভালো সময় হতে যাচ্ছে। সপ্তাহের মাঝদিকে অতীতের সুখ স্মৃতিগুলো ব্যস্ত করে রাখবে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে। সপ্তাহের শেষদিকে আবেগের দিক থেকে খুব একটা স্থিতিশীল থাকবেন না। তাই অন্যদের সামনে কী ব্যবহার করবেন এবং কী বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন। নয়তো চারপাশের মানুষের মন খারাপ হতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল হোন। সপ্তাহের মাঝদিকে কারও কারও জন্য ভ্রমন ক্লান্তিকর হতে পারে। তবে আর্থিক দিকে থেকে ফলপ্রসূ হবে। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে ‍ঊর্ধ্বতনরা দেবদূতের মতো অভিনয় করবে বলে মনে হয়। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাঙ্গে সামলাতে হবে। কর্মক্ষেত্রে শক্রুরা, শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে স্বামী/ স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজা/ রানির মতো মনে হবে। রাস্তায় চলার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের মাঝদিকে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা আছে, যা শক্তি ও আবেগকে নতুন করে তুলবে। বাইরে বের হওয়া প্রয়োজন আর উঁচু জায়গার লোকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। সপ্তাহের শেষদিকে কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। এটি হল পেশা সংক্রান্ত সেই সব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা বেশ কিছু সময় ধরে ভাবছিলেন। কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও