বাজার মূলধন বাড়লো আরও ৭ হাজার কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। এতে সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে বেড়েছে মূল্যসূচক। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাত হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। এতে তিন সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বাড়লো ১৮ হাজার কোটি টাকার ওপরে।


গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।


এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৩ হাজার ৮৩৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১১ হাজার ৩০৮ কোটি টাকা। এতে তিন সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বাড়লো ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা।


বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকেরও উত্থান হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৯৬ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৬০ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৯১ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ তিন সপ্তাহের ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ২৪৭ দশমিক ৫৪ পয়েন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও