You have reached your daily news limit

Please log in to continue


ইরানে টানা ৭ম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, উপসাগরীয় মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত

ইরানে গতকাল শুক্রবার দিবাগত রাতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা সাত রাত মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোয় পাল্টা হামলা চালিয়েছে দেশটি।

পাল্টাপাল্টি এসব হামলায় উভয়পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলা হয়েছে হরমুজ প্রণালিতেও।

নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রণালির কাছেই একটি জ্বালানিবাহী ট্যাংকার নিয়ন্ত্রণে নিয়েছেন মার্কিন মেরিন সেনারা।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে দেশটির সংবাদমাধ্যম জানায়, হরমুজের দক্ষিণাংশের মাইন পাতা পথ ধরে চলাচলের সময় দুটি ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়। কিন্তু মার্কিন সামরিক বাহিনী এ প্রতিবেদনকে ‘ভুয়া’ বলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন