দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে’: গোলাম পরওয়ার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ২০:১৭
দেশে যত গন্ডগোল পাকানো হয়, তার সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লি’ থেকে করা হয় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি- সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করেন।”
শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক বিতর্ক