দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা শুধু ফুটবল নয়, সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাবারের জন্যও বিশ্বজুড়ে পরিচিত। দেশটির রান্নায় স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি ইতালীয় ও স্প্যানিশ রন্ধনশৈলীর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। সেই সব জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম এমপানাদাস । মুচমুচে খোলের ভেতরে মসলাদার মাংস, সবজি বা চিজের পুর ভরা এই মুখরোচক খাবারটি অনেকটা আমাদের ঝাল পুলির মতো।
পরিবার-পরিজনের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী এই সুস্বাদু এমপানাদাস।বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে উপভোগ করার জন্য এটি হতে পারে দারুণ একটি নাস্তা।