মাছের ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছে শপআপ

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১৩:০৪

ফেনীর ফুলগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় কার্যক্রম শুরু করেছে শপআপের মাছ বিতরণকারী প্রতিষ্ঠান মোকাম ফিশ। দেশের অন্যতম বড় মিঠাপানির মাছ উৎপাদনকারী এ অঞ্চলে মাছ সংগ্রহ ও বিতরণকেন্দ্র স্থাপনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে তাদের ব্যবসা ও সরবরাহ নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ সরবরাহব্যবস্থা জোরদার করতে কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।


শপআপ জানিয়েছে, নতুন এই বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে মাছ সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম আরও জোরদার করা হবে। এর ফলে চাষিদের কাছ থেকে দ্রুত মাছ সংগ্রহ করে পাইকারি ও খুচরা বাজারে সহজে পৌঁছে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও