You have reached your daily news limit

Please log in to continue


খালি পেটের ব্যথাকে গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করছেন না তো?

ডিওডেনাম হলো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ, যা পাকস্থলীর সঙ্গে সংযুক্ত। এই অংশে কোনো ক্ষত বা ঘা তৈরি হলে তাকে ডিওডেনাল আলসার বলা হয়। এটি বেশ পরিচিত একটি রোগ এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। ডিওডেনাল আলসারের অন্যতম কারণ হলো হেলিকোব্যাকটার পাইলোরি নামের একটি জীবাণুর সংক্রমণ। এ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, ধূমপান, অনিয়মিত জীবনযাপন ও কিছু ক্ষেত্রে কোনো কারণে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণও এর ঝুঁকি বাড়াতে পারে।

এই রোগের একটি বিশেষ উপসর্গ হলো খালি পেটে বা দীর্ঘ সময় না খেয়ে থাকলে পেটের ওপরের অংশে ব্যথা হয় বা জ্বালাপোড়া করে। অনেক রোগী জানান, খাবার খাওয়ার পর কিছু সময়ের জন্য ব্যথা কমে যায়, তবে কয়েক ঘণ্টা পর আবার শুরু হতে পারে। কারও কারও ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যেও পেটের ব্যথা দেখা দেয়।

আর কিছু লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। যেমন রক্তবমি, কালচে পায়খানা, হঠাৎ তীব্র পেটব্যথা ও দ্রুত ওজন কমে যাওয়া বা দুর্বলতা বেড়ে যাওয়া। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডিওডেনাল আলসার প্রতিরোধে ধূমপান পরিহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ ব্যবহার না করা, নিয়মিত খাবার খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। বর্তমানে কার্যকর ওষুধের মাধ্যমে অ্যাসিড নিয়ন্ত্রণ ও জীবাণুর সংক্রমণ দূর করার চিকিৎসা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন