You have reached your daily news limit

Please log in to continue


নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টায় উপজেলার বংশাই নদের ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (২৫)।

আহতরা হলেন নদী (২৩), রানা (২২), ওয়াহেদ (২০) ও হৃদয় (২০)। এ ছাড়া মেহেদী হাসান সুমন (২৫) চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহতদের অধিকাংশই গাজীপুরে অবস্থিত বিডি ফুড কোম্পানির শ্রমিক।


প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন তরুণ নৌকা ভ্রমণে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা পৌনে ৮টার দিকে বংশাই নদের থলপাড়া এলাকায় তাঁদের বহনকারী নৌকাটি নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন