জুলাই গণ–অভ্যুত্থান: দীর্ঘ অসুস্থতায় অনেকে, বিদেশে চিকিৎসায় এখনো ৩৯ জন

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯

কেমন আছেন? মুঠোফোনে মো. রকিব উদ্দিন বলেন, ‘ভালো আছি। তবে শরীরটা পুরোপুরি ভালো না।’ শরীর কি খুবই খারাপ? তিনি বলেন, ‘মাংসপেশিতে মোচড় দেয়। বাঁ পা ছোট হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুম হয় না। পঙ্গু হাসপাতালে কয়েক দিন আগে মেডিক্যাল বোর্ড বসেছিল। ডাক্তারেরা বলেছেন, আমি পুরোপুরি ভালো হব না। বিদেশে গিয়েও খুব লাভ হবে না।’


সর্বশেষ সরকারি হিসাবে জুলাই গণ–অভ্যুত্থানের সময় পুলিশের গুলি ও সহিংসতায় শহীদ হন ৮৪৩ জন, আহত হন ১৪ হাজার ৩৭০ জন। আহত ব্যক্তিদের মধ্যে একজন উত্তরার বাসিন্দা মো. রকিব উদ্দিন। তিনি এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।


জুলাইয়ের উত্তাল দিনগুলোয় ছাত্র–জনতার সঙ্গে রাজপথে ছিলেন মো. রকিব উদ্দিন। ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে উত্তরার আজমপুরে রবীন্দ্র সরণিতে আন্দোলনরত ছাত্র–জনতার ওপর পুলিশ গুলি চালায়। অনেকের সঙ্গে আহত হন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রকিব উদ্দিন। গুলি লেগেছিল সামনের দিক থেকে—কোমরে। তখন তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও