ধর্মীয় আবেগকে পুঁজি করে কোটি কোটি টাকা লোপাট, নেপথ্যে যারা

যুগান্তর প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ১০:৪৭

সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ। ৭০০ বছর ধরে এই মাজার সুফি ঘরানার মানুষের মিলনকেন্দ্র। একে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য মাজার সংস্কৃতি ও আধ্যাত্মিক আবহ।


প্রতিদিন অগণিত মানুষ এখানে আসেন মানসিক শান্তি ও পুণ্য লাভের আশায়। মানুষ অন্য কোথাও হিসাব ছাড়া দান না করলেও, মাজারের সিন্দুকে বা ডেগগুলোতে বিনা প্রশ্নে অর্থ দান করে যায়। এই মাজার ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী সিন্ডিকেট; যারা ধর্মীয় আবেগকে পুঁজি করে যুগের পর যুগ কোটি কোটি টাকা লোপাট করেছে। মাজারের ডেক ও দানবাক্স থেকে নগদ টাকা আত্মসাৎ, মানতের একই পশু বারবার বিক্রি, কসাইবাণিজ্য, গিলাফ ও গোলাপজল জালিয়াতিসহ নানা উপায়ে এখানে চলছে লুটপাটের মহোৎসব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও