চোখে দেখা যায় না বাতাসে রয়েছে এমন সূক্ষ্ম ধূলিকণা। অথচ সেই অদৃশ্য কণাই প্রতিদিন কেড়ে নিচ্ছে গড়ে ২৪২ মানুষের প্রাণ।
হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সারের মত অসংক্রামক রোগে হাজারো মানুষ অকালেই মারা যাচ্ছেন বায়ুদূষণের কারণে।
প্রাণহানির পাশাপাশি হারিয়ে যাচ্ছে কর্মক্ষমতা, কমছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।
বাংলাদেশে বায়ুদূষণের এই ক্রমবর্ধমান স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেইঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিট।