শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ২২:৫৪
দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোমেটিক (কূটনৈতিক) সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন।
আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই গণ–অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করব, ভারত সরকার শেখ হাসিনাসহ যে সকল আসামি ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, তারা সেগুলোর বিষয়ে সাড়া দেবে এবং তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।’