You have reached your daily news limit

Please log in to continue


বোয়িং, এয়ারবাস দুটোই কিনবে বাংলাদেশ: শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপভিত্তিক কোম্পানি এয়ারবাস উভয়ের উড়োজাহাজই বাংলাদেশ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।’

ফ্রান্সের কাছ থেকে বাংলাদেশ সরকার এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা হচ্ছে। কোনো চাপের কারণে কি বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি স্বার্থের (দেশের) কারণে– এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সিভিল এভিয়েশনকে তো আমাদের আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যে ভঙ্গুর অর্থনীতি ইনহেরিট (উত্তরাধিকারসূত্রে পাওয়া) করেছেন গত সরকারের কাছ থেকে, এই অর্থনীতিকে ভালো অবস্থায় নিতে হলে একদিকে আমাদের যেমন কৃচ্ছ্রসাধন করতে হবে, আবার আমাদের যা যা প্রয়োজন, সেগুলো ক্রয়ও করতে হবে। আমাদের বোয়িংও দরকার, এয়ারবাসও দরকার। আমরা দুটোই ক্রয় করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন