You have reached your daily news limit

Please log in to continue


আটক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি

রাজধানীর বনানী থেকে আটক মেজর (অব.) মোজাফফর হোসেনকে (৭৭) আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ তথ্য জানিয়ে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোজাফফর হোসেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর মোজাফফর হোসেন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ তাঁর অবস্থান শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় একটি আভিযানিক দল অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আর্মড ফোর্সেস ডিভিশনকে অবহিত করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন