You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনার জয়ে সামনে এল যে ৫টি বিষয়

এটাই যেন আর্জেন্টিনার অভ্যাস! নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন আর্জেন্টিনা। এই তালিকায় সর্বশেষ সংযোজন গতরাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২–১ গোলের জয়ের ম্যাচে অন্তত পাঁচটি বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। কী সেই বিষয়গুলো?

রদ্রিগো ডি পলে আর আস্থা নেই

নকআউট পর্বের আগের তিন ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হলেও স্কালোনি তাঁর মূল একাদশে বড় পরিবর্তন করতে চাননি।

তবে ইংল্যান্ডের বিপক্ষে তিনি শেষ পর্যন্ত কৌশল বদলেছেন। রদ্রিগো ডি পলকে শুরুর একাদশ থেকে বাদ দিয়ে তিনি জুলিয়ানো সিমিওনেকে একাদশে নিয়ে আসেন। পূরণ করেছেন ডি পলের জায়গাটাও।

টুর্নামেন্টে লিওনেল মেসির প্রথম গোলে ডি পলের অ্যাসিস্ট থাকলেও পুরো বিশ্বকাপে তিনি খুব সাধারণ ফুটবলই খেলেছেন। অবশ্য আর্জেন্টিনার পুরো মিডফিল্ডই এই বিশ্বকাপে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন