কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা এবার দেখা যাবে ঘরে বসে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২২ জুলাই রাত থেকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো; প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।