You have reached your daily news limit

Please log in to continue


ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস, রিলায়েন্সের সার্ভার হ্যাক

র‍্যানসমওয়্যার গোষ্ঠী 'ওয়ার্ল্ড লিকস' ডার্ক ওয়েবে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলামের বিপুল পরিমাণ ফাইল ফাঁস করেছে। এর মধ্যে কেন্দ্রটির বিভিন্ন অংশের নকশা (ব্লু-প্রিন্ট) এবং সরবরাহকারীদের বিস্তারিত তথ্য রয়েছে, যা অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ থেকে পাওয়া বলে দাবি করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ভারতের সাতটি পরমাণু কেন্দ্রের মধ্যে বৃহত্তম এবং এই প্রকল্প দেশের পারমাণবিক শক্তির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির অন্যতম ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রখ্যাত ব্যবসায়ী অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ বার্তা সংস্থা রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে যে, থার্ড পার্টি ভারতীয় ডেটা সেন্টার সার্ভিস প্রতিষ্ঠান 'ইয়োটা'-র সার্ভারে থাকা তাদের ডেটায় আংশিক হ্যাক হয়েছে এবং ঘটনাটি সম্পর্কে সরকারকে জানানো হয়েছে। তবে, ঠিক কী ধরনের ডেটা বেহাত হয়েছে, তা রিলায়েন্স প্রকাশ করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন