You have reached your daily news limit

Please log in to continue


হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে চোখ, অবহেলায় বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি

এক চোখে হঠাৎ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঝাপসা দেখা অনেকেই সাধারণ চোখের সমস্যা বা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফল বলে মনে করেন। কিন্তু হঠাৎ ঝাপসা দেখা, তারপর আবার সব স্বাভাবিক হয়ে যাওয়া সব সময় নিরীহ উপসর্গ নয়। 

বিশেষজ্ঞরা বলছেন, এমন উপসর্গ কখনও কখনও প্রাণঘাতী স্ট্রোকের আগাম সতর্কবার্তা হতে পারে। তাই বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় অ্যামাউরোসিস ফুগ্যাক্স। এতে রেটিনায় সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে যাওয়ায় একটি চোখে অল্প সময়ের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যায় বা চোখের সামনে কালো পর্দা নেমে আসার মতো অনুভূতি হয়। কিছুক্ষণ পর দৃষ্টি স্বাভাবিক হয়ে গেলেও এটি ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকির ইঙ্গিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্যারোটিড ধমনীতে সংকোচন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, অনিয়মিত হৃদস্পন্দন বা রক্ত জমাট বাঁধার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে মাথা ঘোরা, শরীরের এক পাশে দুর্বলতা, হাত-পা অবশ হয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হলে ঝুঁকি আরও বেড়ে যায়।

সমস্যার কারণ নির্ণয়ে চিকিৎসক চোখ ও রেটিনার পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, ক্যারোটিড ধমনির আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং প্রয়োজন হলে এমআরআই বা ব্রেন অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন