ইরানে নতুন দফায় মার্কিন হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি—‘ঠিকভাবে চলুন’

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১১:২২

যুক্তরাষ্ট্র বুধবার ইরানের বিরুদ্ধে নতুন করে আরো এক দফা সামরিক হামলা চালানোর কথা জানিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ঠিকভাবে চলুন’।


মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এ ছাড়া, ইরানের বন্দরগুলোর ওপর আবার চালু করা মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইরান দাবি করেছিল, তারা বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে প্রাথমিক সমঝোতা হলেও, টানা পঞ্চম দিনের মতো নতুন সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যদি যুদ্ধবিরতির সমঝোতা থেকে কোনো বাস্তব লাভ না হয়, তাহলে সেটি মেনে চলার ‘কোনো কারণ’ তেহরানের নেই। তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, যুদ্ধের পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়াও ইরানের প্রতিরোধ কৌশলের অংশ। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই সংঘাত ইরানের জন্য ‘অস্তিত্বের লড়াই’। 


এর আগে মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, আগামী সপ্তাহের মধ্যে ইরান যদি আবার আলোচনায় না ফেরে, তাহলে দেশটির গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও