৩০ বছর আগের সম্পর্ক টেনে কটাক্ষ, চুপ থাকলেন না কুনিকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ২১:৩০

তিন দশকেরও বেশি সময় আগের একটি সম্পর্ক। কিন্তু সেই অতীত এখনও যেন অভিনেত্রী কুনিকা সদানন্দকে তাড়া করে ফেরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক কুমার শানুর সঙ্গে তার পুরোনো সম্পর্ক নিয়ে কটাক্ষের মুখে পড়েন এই অভিনেত্রী। তবে সমালোচকের মন্তব্যের জবাব দিতে এক মুহূর্তও দেরি করেননি তিনি। বরং রসিকতার সুরেই জানিয়ে দিয়েছেন, অতীত নয়, বর্তমানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই মানুষের বেশি মনোযোগ দেওয়া উচিত।


সম্প্রতি সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলন ও অনশন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন কুনিকা। সেখানে তিনি লিখেছিলেন, সরকার যখন মানুষের কথা শোনে না, তখন প্রশ্ন তোলা আরও জরুরি হয়ে ওঠে। তার মতে, এটি শুধু সোনম ওয়াংচুকের বিষয় নয়; গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব। পাশাপাশি এ বিষয়ে সবাইকে নিজেদের মতামত প্রকাশের আহ্বানও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও