লেনোভোর নতুন ৮ মডেলের মনিটর বাজারে

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১৭:৪১

দেশের বাজারে লেনোভোর নতুন আট মডেলের মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’, ‘লেনোভো ডি৩২-৪০’, ‘লিজিয়ন ২৪-১০’, ‘লিজিয়ন ২৭-১০’, ‘লিজিয়ন ২৭কিউ-১০’ ও ‘লিজিয়ন ২৭কিউডি-১০’ মডেলের মনিটরগুলো সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট’-এ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মহাব্যবস্থাপক কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ প্রমুখ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’ মডেলের মনিটরগুলোতে ফুল এইচডি আইপিএস ডিসপ্লেসুবিধাসহ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও