শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগির’ তুলনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়

প্রথম আলো ড. নাদিম মাহমুদ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১৭:৩৯

ফার্মের মুরগির লালন-পালনের উপমা কিংবা ব্যঙ্গাত্মক ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে অনেকেই শহরে আমাদের শিশুদের বেড়ে ওঠার আধুনিক পরিক্রমাকে অনেক সময় ফার্মের লালন-পালনের সঙ্গে তুলনা করে। ঠিক এই রকম এক ব্যঙ্গাত্মক ব্যবহার করে বিপাকে পড়েছেন আমাদের শিক্ষামন্ত্রী।


চলমান এইচএসসি শিক্ষার্থীদের প্রসঙ্গে এক ব্যক্তিগত ফোনালাপে ‘ফার্মের মুরগির’ সঙ্গে তুলনা করার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ঠিক দুই বছর আগে কোটা আন্দোলনে ‘তুমি কে আমি কে/ রাজাকার রাজাকার/কে বলেছে কে বলেছে/স্বৈরাচার, স্বৈরাচার’ আদলে স্লোগান দেয় ‘তুমি কে, আমি কে/ ফার্মের মুরগি’,‘কে বলেছে, কে বলেছে/ শিক্ষামন্ত্রী’।


শিক্ষামন্ত্রীর কণ্ঠের মতোই শোনা যায়, ‘আমি এভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এরা (এইচএসসি পরীক্ষার্থী) তো ফার্মের মুরগি, মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। আমার মেয়েরও তা–ই হয়। তো আমি বললাম যে দৌড়-লাফঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও