যুক্তরাষ্ট্রে এআইয়ের কারণে নার্স ছাঁটাই: সেবার মান নিয়ে শঙ্কা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১৩:৩৮

চুক্তি লঙ্ঘন করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে নিউ ইয়র্কের এক হাসপাতালে একজন নার্সসহ ১২ জনকে ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে, যা চিকিৎসাসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকার মন্টেফিওর হাসপাতালে দীর্ঘ ৩৯ বছর ধরে ‘ইউটিলাইজেশন রিভিউ নার্স’ হিসেবে কাজ করছিলেন মেরিলিন শুলার। প্রযুক্তির আগ্রাসনে হুট করেই তার চাকুরিজীবনের অবসান ঘটল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।


এআইভিত্তিক সফটওয়্যার ব্যবহারের অজুহাতে রোববার ওই হাসপাতাল থেকে যে ১২ জন নার্সকে চাকরিচ্যুত করা হয়েছে, মেরিলিন শুলার তাদেরই একজন। হাসপাতালটির নার্সদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন’ বা এনওয়াইএসএনএ এমন তথ্য নিশ্চিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও