You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এর আগে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন একবার এ বিষয়ে জবাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে বিল পাসের আলোচনায় বিষয়টি নিয়ে আবার কথা বলেন তাঁরা।

বিল পাসের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি, তখন আমাদের সংসদের সামনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে।’ তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বা তাঁদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানান।

তখন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে পদার্থবিজ্ঞানের পরীক্ষা হয়েছে, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। এ পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং অনেকেই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি এমন অভিযোগ এসেছে। আমরা যদিও সব সময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এ পরীক্ষাটি নিয়ে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন