ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সময় ৫ অভ্যাস ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে
ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন, শপিং মল কিংবা হোটেলে ফ্রি ওয়াই-ফাই এখন অনেকেরই দৈনন্দিন সুবিধা। তবে এই সুবিধাই কখনো কখনো বড় সাইবার ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, একই জায়গায় ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করে হ্যাকাররা ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে পারে। অসাবধানতায় সংযোগ করলেই চুরি হতে পারে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংকিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও।
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় নিচের কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন।
১. সংযোগ দেওয়ার আগে ওয়াই-ফাইয়ের নাম নিশ্চিত করুন
একই ধরনের নামের একাধিক নেটওয়ার্ক দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। তাই কোনো ক্যাফে, হোটেল বা বিমানবন্দরে ওয়াই-ফাই ব্যবহারের আগে কর্মীদের কাছ থেকে অফিসিয়াল নেটওয়ার্কের নাম জেনে নিন। অচেনা বা সন্দেহজনক নেটওয়ার্কে কখনও সংযোগ করবেন না।
২. ফাইল শেয়ারিং সুবিধা বন্ধ রাখুন
ডিভাইসে এয়ারড্রপ, নেটওয়ার্ক ডিসকোভারি,নেয়ারবাই শেয়ার বা অন্য কোনো ফাইল শেয়ারিং ফিচার চালু থাকলে একই নেটওয়ার্কে থাকা অন্য কেউ আপনার ডিভাইসে প্রবেশের চেষ্টা করতে পারে। তাই পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের আগে এসব অপশন বন্ধ করে রাখাই নিরাপদ।
৩. ভিপিএন ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে
সম্ভব হলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করুন। এটি আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে, ফলে মাঝপথে কেউ তথ্য আটকাতে বা পড়তে পারলেও তা বুঝতে পারবে না। বিশেষ করে অফিসের কাজ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ভিপিএন অত্যন্ত কার্যকর।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফ্রি ওয়াইফাই
- সাইবার ঝুঁকি