You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

ইকুয়েডরের বাসিন্দা ডায়ানা তুপিজা ও আন্দ্রেস আলকুইঙ্গা। এই প্রেমিক জুটি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বিয়ের সাক্ষী হিসেবে বেছে নেন ‘লুনা’কে। লুনা কোনো মানুষ নয়, তাঁদের প্রিয় পোষা কুকুর।

পেকিনিজ জাতের এই কুকুরছানা বিয়ের সনদে নিজের থাবার ছাপ দিয়ে সাক্ষীর ভূমিকা পালন করেছে।

লাতিন আমেরিকার দেশগুলোতে সাধারণত কেবল মানুষই বিয়ের সাক্ষী হতে পারে। কিন্তু ব্যতিক্রম ইকুয়েডর। সম্প্রতি দেশটির সরকার ‘পোষা প্রাণিবান্ধব’ বিয়ের অনুমোদন দিয়েছে। পরিবারে পোষা প্রাণীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাতিন আমেরিকার আরও দুই দেশ আর্জেন্টিনা ও মেক্সিকোতে কয়েকটি বিয়েতে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখা গেছে।

যদিও বিয়ের সনদে স্বাক্ষর হিসেবে লুনার পায়ের ছাপের কোনো আইনি ভিত্তি নেই, তবে এর আবেগময় মূল্য দম্পতিদের কাছে অপরিসীম। মে মাস থেকে এখন পর্যন্ত ইকুয়েডরে ৫০টির বেশি দম্পতি তাঁদের প্রিয় বিড়াল বা কুকুরকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন