You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববাজারে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।  এর ফলে  বিগত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকল তেলের দাম।  খবর আল জাজিরার

মঙ্গলবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়।  একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়।

এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়।  ২০২০ সালের মে মাসের পর বিশ্ববাজারে এটিই ছিল একক কোনো দিনে অপরিশোধিত তেলের দামের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন