You have reached your daily news limit

Please log in to continue


টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ তীব্রভাবে বাড়িয়ে দিয়ে টানা তৃতীয় রাতের মতো ইরানের ওপর নতুন করে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এই চরম যুদ্ধাবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে এখনো একটি শান্তি চুক্তি করা সম্ভব।

চরম যুদ্ধাবস্থার মধ্যেও ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। দুই দিন আগে আমাদের একটি চুক্তি হয়েছিল, কিন্তু পরে তারা বলল যে তারা এই চুক্তি করতে পারছে না ও আরও আলোচনা করতে চায়।

এর আগে সোমবার (১৩ জুলাই) রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমরা আজ রাতে তাদের ওপর খুব শক্ত আঘাত করতে যাচ্ছি ও মঙ্গলবারও তাদের ওপর কঠোর হামলা চালানো হবে।

এদিকে, নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ও আতঙ্কে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে নয় শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ঘোষণা করেছে যে, সোমবার (১৩ জুলাই) রাতে এই নতুন ধাপের হামলা শুরু হয়, যা ছিল ইরানের ওপর তাদের টানা তৃতীয় রাতের আক্রমণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন