বুয়েট ছাত্র সানির মৃত্যু: কর্মকর্তা বদলায় বারবার, তদন্ত শেষ হয় না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১১:২৩

ঢাকার দোহারের মৈনট ঘাটে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর চার বছর পেরোলেও এখনো তদন্তই শেষ হয়নি। কবে নাগাদ তদন্ত সম্পন্ন হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউই।


এর মধ্যে পাঁচজনের হাত ঘুরে তদন্তভার বর্তমানে রয়েছে দোহারের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমানের ওপর।


কবে নাগাদ তদন্ত শেষ হতে পারে, এমন প্রশ্নের উত্তরে জবাবে মশিউর রহমান বলেন, “এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব।”


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা দুর্ঘটনা না হত্যা তদন্ত শেষে জানা যাবে। সবকিছু বলা যাচ্ছে না।”


২০২২ সালের ১৪ জুলাই ঢাকা থেকে ১৬ জনের একটি দল আটটি মোটরসাইকেলে করে দর্শনীয় স্থান মৈনট ঘাটে ঘুরতে যায়। রাতে ঘাটের তীরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয় সানি। পরদিন দুপুরে ঘটনাস্থলের পাশ থেকে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।


ওই দিন রাতে সানির সফরসঙ্গী ১৫ জনের বিরুদ্ধে তাকে নদীতে ফেলে হত্যার অভিযোগে মামলা করেন মৃতের বড় ভাই হাসানুজ্জামান। পরে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা জামিনে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও