You have reached your daily news limit

Please log in to continue


টানা বৃষ্টি ও বন্যায় পণ্যের সরবরাহ ব্যাহত, দাম বাড়ার শঙ্কা

গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে টানা বৃষ্টি এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার কারণে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো থমকে গেছে। দেশের বড় বড় পাইকারি বাজারে বেচাকেনা ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মৌসুমি বৃষ্টিতে বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে যাওয়ায় সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বড় শহরগুলোর বাজারে কৃষিপণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে ঢাকার বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। 

বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রমের কারণে চাহিদা বেড়ে যাওয়ায় চিড়া, মুড়ি, সেমাই, বিস্কুট, নুডলস ও খেজুরসহ কিছু শুকনা খাবারের দাম বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আপাতত অন্যান্য বেশিরভাগ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহব্যবস্থায় বিঘ্ন দীর্ঘস্থায়ী হলে বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে।

চিনি, ভোজ্যতেল ও গমের মতো নিত্যপণ্যের চাহিদার বড় অংশই আমদানি করে মেটানো হয়। বিপুল পরিমাণে আমদানি করা এসব পণ্য বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে ছোট জাহাজে (লাইটার ভেসেল) স্থানান্তর করা হয়। এরপর অভ্যন্তরীণ নৌপথে এসব জাহাজের মাধ্যমে দেশজুড়ে পণ্য পরিবহন করা হয়। কিন্তু সাগর উত্তাল থাকা ও টানা বৃষ্টির কারণে গত এক সপ্তাহে পণ্য স্থানান্তরের এই কাজ প্রায় বন্ধ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন