সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ২২:২৪

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। তবে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।


আজ সোমবার জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।


গঠিত কমিটির সভাপতি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান; ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন; বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল; গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি; বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ; গণঅধিকার পরিষদের প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও