You have reached your daily news limit

Please log in to continue


সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমছে

সুদমুক্ত ঋণ নিয়ে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ স্থগিতের পর সুদমুক্ত ঋণ নিয়ে যারা গাড়ি কিনেছেন তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক খরচ অর্ধেকে নামিয়ে আনতে যাচ্ছে সরকার। অর্থ বিভাগ গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছে।

সুদমুক্ত ঋণ নিয়ে যেসব সরকারি কর্মকর্তা গাড়ি কিনেছেন, এখন তাঁরা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ২৫ হাজার টাকায় নামিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে জনপ্রশাসন সচিবকে চিঠি দিয়েছে অর্থ বিভাগ।

সরকারের উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। গত ৯ জুলাই অর্থ বিভাগ এই সুবিধা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন