‘ক্রিশ্চিয়ানো রোনালদো কখনও সমস্যা নন’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ২১:১৮

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর পর্তুগালের কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন রবার্তো মার্তিনেস। তার প্রস্থানের পর পর্তুগাল জাতীয় দলের নতুন হাল ধরেছেন ৭১ বছর বয়সী অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। আল-নাসরে রোনালদোর সঙ্গে সফলভাবে কাজ করা জেসুস ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। আর এসেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো তার ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম বড় অংশ।


তিনি বলেন, ‘যতদিন সে খেলা চালিয়ে যাবে এবং দলে সুযোগ পাওয়ার মতো অবস্থায় থাকবে, আমি তাকে নির্বাচন করব। রোনালদো পর্তুগিজ ফুটবলের একটি প্রতীক এবং ড্রেসিংরুমে তার উপস্থিতি বিশাল প্রভাব ফেলে। সে জাতীয় দল বা আমার জন্য কখনও কোনো সমস্যা তৈরি করবে না।’


আল-নাসরে জেসুস ও রোনালদো জুটি একসাথে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। সেই সফল রসায়নের ওপর ভিত্তি করেই জেসুস মনে করেন, রোনালদোর মতো হাই-প্রোফাইল তারকাকে সামলানো মোটেও কঠিন নয়, বরং তার সঙ্গে কাজ করা অত্যন্ত আনন্দের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও