বন্যা-পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১৯:৩১

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখ ৯ হাজার ৪১১ জন এবং পানিবন্দি রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্যরা।


সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।


মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ সাতটি জেলা বন্যায় আক্রান্ত। এসব জেলার ৫৯টি উপজেলা এবং ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও