ডিগ্রি নয়, কর্মদক্ষতাই হোক বিশ্ববিদ্যালয়ের পরিচয়

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:৪৫

বাংলাদেশে প্রতিবছর লক্ষাধিক তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সমাবর্তনের মঞ্চে তাঁদের মুখে থাকে স্বপ্নের হাসি, পরিবারের চোখে থাকে গর্বের দীপ্তি। কিন্তু সেই হাসির স্থায়িত্ব অনেকের ক্ষেত্রেই খুব বেশি দিন থাকে না। কয়েক মাস, কখনো কয়েক বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত চাকরি মেলে না।


কেউ সরকারি চাকরির প্রস্তুতিতে বছরের পর বছর কাটিয়ে দেন, কেউ বেসরকারি প্রতিষ্ঠানের একের পর এক নিয়োগ পরীক্ষায় ব্যর্থ হন, আবার কেউ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে যোগ দিতে বাধ্য হন। ফলে একটি প্রশ্ন আজ শুধু শিক্ষার্থী বা অভিভাবকদের নয়, পুরো জাতির সামনে দাঁড়িয়েছে—আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই কর্মসংস্থানের উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করছে, নাকি কেবল ডিগ্রিধারী নাগরিক?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও