শুধু ঢাকা নয়, দেশের প্রতিটি শহরই স্থাপত্য ও নগরায়ণ গবেষণার সমান দাবিদার

bonikbarta.com সজল চৌধুরী প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ১১:৩৯

বাংলাদেশে স্থাপত্য ও নগরায়ণ বিষয়ক গবেষণার চিত্র পর্যালোচনা করলে একটি বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে—গবেষণার প্রায় সব আলোই পড়ে রাজধানীর ওপর।


নগর তাপদ্বীপ প্রভাব, বায়ুদূষণ, যানজট, আবাসন সংকট, জলাবদ্ধতা, উন্মুক্ত সবুজ এলাকার ক্রমহ্রাস, ভবনের জ্বালানি দক্ষতা কিংবা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা—এসব বিষয়ে পরিচালিত অধিকাংশ গবেষণার কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকা। দেশের অন্যান্য শহর রয়ে যায় তুলনামূলকভাবে উপেক্ষিত। সন্দেহ নেই যে রাজধানী হিসেবে ঢাকা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর অঞ্চল। প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষের আবাসস্থল এ মহানগর দেশের মোট জিডিপির প্রায় ৩৫ শতাংশেরও বেশি অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ মানে কি শুধুই ঢাকা? দেশের অন্য শহরগুলো কি গবেষণার জন্য অপেক্ষা করবে যতক্ষণ না তারা ঢাকার বর্তমান সংকটের প্রতিচ্ছবি হয়ে ওঠে?


গবেষণার উদ্দেশ্য কখনই কেবল বিদ্যমান সমস্যার সমাধান করা নয়; বরং ভবিষ্যতের সমস্যা প্রতিরোধ করাও গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু আমাদের গবেষণার প্রবণতা যেন উল্টো পথে এগোচ্ছে। আমরা এমন শহর নিয়ে গবেষণা করছি, যেখানে সমস্যা এরই মধ্যে প্রকট আকার ধারণ করেছে। অথচ যেসব শহর দ্রুত নগরায়ণের পথে এগিয়ে যাচ্ছে এবং এখনো পরিকল্পিত উন্নয়নের সুযোগ রয়েছে, সেগুলোকে নানাভাবে উপেক্ষা করা হচ্ছে। ফলে একটি প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে—আমরা কি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা কিংবা কক্সবাজারকে ঢাকার মতো পরিবেশগত ও অবকাঠামোগত সংকটে পৌঁছানোর অপেক্ষায় আছি? নাকি এখনই গবেষণার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্যোগ নেয়া উচিত?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও