You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন হামলা, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

ইরানে নতুন করে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির বন্দরনগরী বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। জবাবে কুয়েত, জর্ডান, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আক্রমণের কথা জানিয়েছে তেহরান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরানের কয়েক ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানি সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা ও আইআরজিসির ছোট স্পিডবোট।

সেন্টকম জানায়, হামলায় মার্কিন যুদ্ধবিমান, নৌযান, ওয়ান-ওয়ে এরিয়াল অ্যাটাক ড্রোন ও ওয়ান-ওয়ে  সি অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এ খবর জানিয়েছে করেছে দেশটির এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন