You have reached your daily news limit

Please log in to continue


রোদ-বৃষ্টিতে যেভাবে ত্বকের সৌন্দর্য ধরে রাখবেন, জেনে নিন

চলছে আষাঢ় মাস। কখনো রোদ কখনো বৃষ্টি— এভাবেই চলে যাচ্ছে দিন। থেমে নেই জীবনের গতি। কিন্তু ত্বকের যত্বেও পড়ছে ভাটা। এ রকম আবহাওয়ার মধ্যেই সারা দিন ছোটাছুটি করতে হয়। ফলে ত্বক অনেকাংশেই নাজুক হয়ে পড়ে, নির্জীব দেখায়। বাড়ি কিংবা বাইরে দরকার একটু যত্নের। 

বর্ষায় সব ধরনের ত্বকই খুব ম্যাড়মেড়ে ও অনুজ্জ্বল হয়ে পড়ে। এর কারণ বাতাসে বেশি পরিমাণে আর্দ্রতা। চলুন জেনে নিই— বর্ষায় সৌন্দর্যচর্চায় কিছু ঘরোয়া টিপস!

১. টোনিং

বৃষ্টিতে ভিজে গেলে অনেক সময় শুধু মুখ আর হাত-পা মোছা হয়। কিন্তু পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলতে হবে। এ সময় যতটা সম্ভব ত্বক পরিষ্কার রাখতে হবে। টোনিং করতে হবে নিয়মিত। তৈলাক্ত ত্বকের জন্য ফ্রিজ বা ঠান্ডা জায়গায় টোনার সংরক্ষণ করতে পারেন। এতে টোনার ব্যবহারের সময় ভালো ফল পাবেন। অন্য ত্বকের জন্য সাধারণ তাপমাত্রাতেই টোনার সংরক্ষণ করতে পারেন। কারণ বর্ষায় ত্বকের সৌন্দর্যে টোনার ভীষণ জরুরি।

২. ডিপ ক্লিনিং

গরমের সময়ে শসা খুব ভালো কাজ করে ডিপ ক্লিনিংয়ের জন্য।  ফ্রিজে রাখা ঠান্ডা শসা কুচি করে ত্বকের ওপর কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। তৈলাক্ত ত্বকে এ ঋতুতে কিছুটা কালচে ভাব চলে আসতে পারে। মুলতানি মাটি আর গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। উপকার পাবেন।

৩. ব্রণের দাগ

ব্রণ কিংবা দাগের জন্য শসা, গোলাপজল ও কাঁচাহলুদের পেস্ট লাগাতে পারেন। বর্ষায় সৌন্দর্যচর্চায় মিশ্র ত্বকের জন্য ডিমের সাদা অংশ, মধু, লেবুর রস, দুধের সর চমৎকার কাজ করবে। ত্বক পরিষ্কার করে এ পেস্ট লাগিয়ে রাখতে পারেন, উজ্জ্বলতা ফিরবেই। শুষ্ক ত্বকের জন্য ২০০ মিলিমিটার গ্লিসারিন, ২০০ মিলিগ্রাম গোলাপজল একটা বোতলে রাখুন। তারপর সারা শরীরে ভালোভাবে আস্তে আস্তে মাসাজ করতে হবে৷ মাসাজের পর গ্লিসারিনযুক্ত সাবান দিয়ে গোসল করতে হবে৷ এতে করে ত্বকের শুষ্ক ভাব দূর হবে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন