পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ২১:২৫

গুগলের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ ৫ নিয়ে জল্পনা ক্রমেই তুঙ্গে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও একাধিক নির্ভরযোগ্য সূত্রে এর দাম, সাইজ, রং এবং কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য ইতোমধ্যেই সামনে এসেছে।


ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগের মডেলের মতোই গুগল পিক্সেল ওয়াচ ৫ দুটি ডায়াল সাইজে বাজারে আসতে পারে ৪১ মিমি ও ৪৫ মিমি। ব্যবহারকারীরা ব্লুটুথ + ওয়াই-ফাই এবং ৪জি এলটিই + ওয়াই-ফাই এই দুই ধরনের কানেক্টিভিটি অপশন থেকে পছন্দ করতে পারবেন।


কানেক্টিভিটিতে থাকবে আধুনিক সুবিধা


সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সার্টিফিকেশন ডেটাবেসেও পিক্সেল ওয়াচ ৫ -এর তথ্য দেখা গেছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, নতুন ঘড়িটিতে এলটিই, ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তির সমর্থন থাকবে। ফলে স্মার্টফোনের সঙ্গে আরও দ্রুত সংযোগ, ডিজিটাল পেমেন্ট এবং বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা আরও উন্নত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও