ভালো কথা, সুর খুঁজি, স্রোতে গা ভাসাতে পারি না: ফাহমিদা নবী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ২১:০৮
নতুন দুইটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গান দুটির শিরোনাম ‘অভিমান শেষে’ ও ‘জানলার কাঁচ’।
গান গাওয়ার পাশাপাশি অগাস্ট মাসে দুইটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এই শিল্পী।
ফাহমিদা নবী গ্লিটজকে বলেন, "‘অভিমান শেষে’ গানটি লিখেছেন রাজু আহমেদ। এহসান রাহীর সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এটি প্রকাশ পাবে ‘শব্দ কারিগর’ এর ব্যানারে।
অন্য আরেকটি গান ‘জানলার কাঁচ’ লিখেছেন ইমন আহমেদ, আর সুর ও সংগীত করেছেন কামরুজ্জামান সুজন। সম্প্রতি গানটার রেকর্ডিং হয়েছে।
নতুন গানগুলো নিয়ে ফাহমিদা নবী বলেন, “দুটি গানই অসাধারণ হয়েছে। অনেক দিন পর মনের মত দুইটি গান গাইলাম।”
বর্তমান সময়ের ‘ভাইরাল’ সংস্কৃতির বাইরে গিয়ে গান করছেন এই শিল্পী।
- ট্যাগ:
- বিনোদন
- মৌলিক গান
- ফাহমিদা নবী
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৯ মাস আগে
৩ বছর, ৬ মাস আগে
৪ বছর, ২ মাস আগে
৪ বছর, ১০ মাস আগে
৫ বছর, ২ মাস আগে
৫ বছর, ৪ মাস আগে
৫ বছর, ৪ মাস আগে