You have reached your daily news limit

Please log in to continue


স্যামসাংয়ের পরবর্তী ভাঁজযোগ্য ফোনে কী থাকছে?

স্যামসাংয়ের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচনের অপেক্ষা আর বেশি দিন নেই। ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হবে গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠান। সেখানেই উন্মোচিত হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা।

ফোনটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন তথ্য ফাঁস ও প্রতিবেদন থেকে এর সম্ভাব্য নকশা, নাম এবং দামের বিষয়ে বেশ কিছু তথ্য জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্য বলছে, নতুন ফোনটির নাম হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা। এর পাশাপাশি স্যামসাং জেড ফোল্ড ৮ ওয়াইড নামে আরেকটি ভাঁজযোগ্য ফোনও আনতে পারে। ফলে আগের মতো শুধু একটি ফোল্ড মডেল নয়, এবার একাধিক সংস্করণ দেখা যেতে পারে।

ফাঁস হওয়া নমুনা ছবিতে তিনটি ভাঁজযোগ্য ফোন দেখা গেছে। এর মধ্যে একটি বর্তমান জেড ফোল্ড ৭–এর মতো। আরেকটি জেড ফ্লিপ ৮। তৃতীয়টি সম্পূর্ণ নতুন নকশার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন