You have reached your daily news limit

Please log in to continue


মেটার এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে পারছে না মেটারই এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করছেন অনেকে। কৃত্রিমভাবে তৈরি এসব ছবি সহজে চেনা না যাওয়ায় প্রতারণার ঘটনাও ঘটছে। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ছবি শনাক্তে নতুন এআই টুলের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে মেটা। তবে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, মেটার এআই মডেল কাজে লাগিয়ে তৈরি ছবি ক্রপ বা কেটে ছোট করা হলে অনেক ক্ষেত্রে সেটি শনাক্ত করতে পারছে না টুলটি।

মেটার নতুন ছবি তৈরির মডেল মিউজ ইমেজ দিয়ে তৈরি ৪০টি ছবি বিশ্লেষণ করেছে রয়টার্স। এতে দেখা গেছে, মূল অবস্থায় থাকা সব ছবিই শনাক্ত করতে সক্ষম হয়েছে টুলটি। কিন্তু একই ছবি মূল আকারের প্রায় এক-তৃতীয়াংশ থেকে অর্ধেক অংশ ক্রপ করার পর ৫৫ শতাংশ ক্ষেত্রেই সেগুলোকে আর এআই ছবি হিসেবে শনাক্ত করতে পারেনি টুলটি। বিশ্লেষকদের মতে, সম্পাদনার পর এআই ছবি শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ। ফলে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি শনাক্তের ক্ষেত্রেও এ ধরনের প্রযুক্তির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন