চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ফিলিপিন্সে ভূমিধসে নিহত ১৭
চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন বাভি আঘ্যাত হেনেছে। রোববার ঝড়টি দুর্বল হয়ে পড়লেও প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ে হাওয়া বয়ে যাচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এর গতিপথে থাকা প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে টাইফুন বাভি চীনের উপকূলীয় শহর তাইজৌতে প্রথম আঘাত হানে। পরে মধ্যরাতের দিকে এটি ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বারের মতো স্থলভাগে প্রবেশ করে।
এর আগে ঝড়টি তাইওয়ান ও জাপানের প্রত্যন্ত দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। এতে গাছপালা উপড়ে যায় এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টাইফুনটি তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অতিক্রম করার ফলে সেখানেও ভারি বৃষ্টিপাত হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- টাইফুনে ক্ষতিগ্রস্ত