You have reached your daily news limit

Please log in to continue


ভিডিও দেখে চমকে উঠেছিলেন সবাই, ইবরার টিপুর ক্যানসার নিয়ে যা জানালেন স্ত্রী

তিন দশকের বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে কাজ করে আসছেন ইবরার টিপু। তবে সম্প্রতি সামাজিকমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। ফেসবুকের একটি ভিডিওতে তাঁকে দেখে অনেকেই চমকে যান। এরপর শুরু হয় খোঁজখবর নেওয়ার চেষ্টা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর সংগীতশিল্পী স্ত্রী বিন্দু কণা।

ইবরার টিপুর আইডি থেকে ফেসবুক লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়ায় মধ্যে আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।

বিন্দু কণা বলেন, ‘ইবরার টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেরে উঠবে। সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়েছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু সবার সঙ্গে যোগাযোগ করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন