রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১৭:০২

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দুই সিটি করপোরেশনের দুটি বড় প্রকল্প নিয়ে সরকারের উচ্চপর্যায়ে নীতিনির্ধারণী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে বিদেশি বিনিয়োগে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প দুটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।


প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৈঠকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজার এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগ করছে চীনের সিএমইসি গ্রুপ।


প্রকল্পটির গুরুত্বপূর্ণ দিকগুলো হলো:
বর্জ্য ব্যবহার: প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে।


উৎপাদনক্ষমতা: এই কেন্দ্র থেকে দৈনিক ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।


গ্রিডে সরবরাহ: ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।


মেয়াদ: প্রকল্পটি থেকে আগামী ২৫ বছর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।


অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ‘বি অ্যান্ড এফ কোম্পানি’ একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে।


বৈঠকের তথ্যানুযায়ী, এই প্রকল্পের বিশেষত্ব হলো এর বহুমুখী উৎপাদনক্ষমতা। এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে। এই গ্যাস থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা (দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা) বিদ্যুৎ তৈরি হবে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই কেন্দ্র থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকস (ইট) উৎপাদিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও