You have reached your daily news limit

Please log in to continue


দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, বাড়ছে ভূমিধসের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে গত রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে ৯৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বেশকিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।

দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হলেও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েকদিনের মতো আজ রোববার (১২ জুলাই) সারা দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকালে একটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বুলেটিনে আরও বলা হয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন