নরওয়ের বিস্ময়যাত্রা থামিয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১০:৩৮
আসরজুড়ে একের পর এক চমক জাগানো নরওয়ে এখানেও প্রথমে চমকে দিল ইংল্যান্ডকে। সেই ধাক্কা সামলে, দলকে পথ দেখালেন জুড বেলিংহ্যাম। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল টমাস টুখেলের দল।
মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া কোয়ার্টার-ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ২-১ গোলে। প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরিপকের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে।
আগে কখনোই নকআউট পর্বে কোনো জয় না পাওয়া নরওয়ে এবার ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই দলটিই আসরের শুরু থেকে দারুণ সব পারফরম্যান্সে চমকে দেয় সবাইকে। গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ বত্রিশে তারা হারায় আইভরি কোস্টকে। ইউরোপের দলটি এরপর বিদায় করে দেয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ ২০২৬