ভুল তথ্যসংবলিত পোস্টে প্রতিক্রিয়া জানালে ব্যবহারকারীকে বার্তা পাঠাবে এক্স

প্রথম আলো প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১৯:১৯

ভুল তথ্যের বিস্তার কমাতে নতুন একটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। এ সুবিধা চালু হলে কোনো ব্যবহারকারী ভুল বা বিভ্রান্তিকর তথ্যসংবলিত একটি পোস্টে সম্পৃক্ত হওয়ার পর সেটি যদি পরে কমিউনিটি নোটসের মাধ্যমে সংশোধন করা হয়, তাহলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত বার্তা (ডাইরেক্ট মেসেজ) পাঠিয়ে বিষয়টি জানানো হবে।


এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, কমিউনিটি নোটস ব্যবস্থায় একটি স্বয়ংক্রিয় বট যুক্ত করা হবে। পোস্টটিতে আগে যাঁরা সম্পৃক্ত হয়েছেন, তথ্য সংশোধনের পর তাঁদের কাছেই এই বট বার্তা পাঠাবে। তবে সুবিধাটি কবে চালু হবে, সে বিষয়ে কোনো সময়সূচি জানাননি তিনি। নতুন এ সুবিধা কীভাবে কাজ করবে, তা নিয়েও এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। কোন ধরনের সম্পৃক্ততার ভিত্তিতে ব্যবহারকারীরা এই বার্তা পাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু কোনো পোস্টে ‘লাইক’ দিলেই কি বার্তা পাঠানো হবে, নাকি পোস্টটি আবার শেয়ার বা উদ্ধৃতিসহ প্রকাশ করলে তবেই ব্যবহারকারীদের জানানো হবে এ বিষয়ে মাস্ক কোনো ব্যাখ্যা দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও