You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

বর্ষাকালে বাইরের তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। এই অতিরিক্ত আর্দ্রতার কারণে খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে, ফলে ফ্রিজের তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তাপমাত্রা বজায় রাখলে খাবার দীর্ঘ সময় সতেজ থাকে, অপচয় কমে এবং ফ্রিজও কার্যকরভাবে কাজ করে।

কেন বর্ষায় তাপমাত্রা ঠিক রাখা জরুরি?

অনেকেই সারা বছর একই সেটিংসে ফ্রিজ চালান। কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রিজের তাপমাত্রাও প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা উচিত। বর্ষাকালে বেশি আর্দ্রতার কারণে দুধ, রান্না করা খাবার, ফল ও সবজি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এই সময়ে ফ্রিজের তাপমাত্রার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন

রেফ্রিজারেটর কত ডিগ্রিতে রাখবেন?

প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের পরামর্শ অনুযায়ী, বর্ষাকালে রেফ্রিজারেটর অংশের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস রাখা সবচেয়ে উপযুক্ত। অন্যদিকে ফ্রিজারের তাপমাত্রা -১৯ ডিগ্রি সেলসিয়াস রাখলে হিমায়িত খাবারের গুণগত মান বজায় থাকে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে রেফ্রিজারেটরের তাপমাত্রা ১.৭ থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে অধিকাংশ খাবার নিরাপদ থাকে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি অনেকটাই কমে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন