বেপরোয়া মাদক সন্ত্রাসে ছয় মাসে দেড় শতাধিক হতাহত

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১০:৪৮

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে গত ৪ জুলাই বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যার ঘটনায় মাদক সন্ত্রাসীরা জড়িত। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।


এর আগে গত ৯ জুন রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় মোটরসাইকেলে চলন্ত অবস্থায় ইট মেরে সাজিদ চৌধুরী রাফিকে হত্যা করা হয়। এ ঘটনায়ও মাদক সন্ত্রাসীরা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।


এভাবে সারা দেশে মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। মাদক লেনদেন বা কারবারে বাধা দিলে বা অন্য কোনো কারণে বেপরোয়া হয়ে ওঠে এসব সন্ত্রাসী।

তাদের হামলায় গত ছয় মাসে দেড় শতাধিক হতাহতের তথ্য জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছে।


পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য রয়েছে, গত ছয় মাসে দেশে যেসব হত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ঘটনায় মাদক সন্ত্রাসীদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।


পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধমূলক পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে সারা দেশে ৩২ হাজার ৭২৬টি মাদকসংক্রান্ত মামলা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও